বঙ্গবন্ধু রেল সেতুর কাজ নির্ধারিত সময়েই শেষ হবে
রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন । এতে উত্তরবঙ্গসহ পাশের দেশের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।
সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর পূর্ব ও পশ্চিম পাড় সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশের প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এই সেতু শুধু বাংলাদেশের উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চলের নয়, এটি ট্রান্স এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ প্রতিবেশী দেশসহ অন্যান্য দেশের সঙ্গে রেলের মাধ্যমে অভ্যন্তরীণ অবকাঠামো সামর্থ্য বৃদ্ধি পাবে।





